বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বাঘের বিনিময়ে জলহস্তী পেলো চট্টগ্রাম চিড়িয়াখানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রংপুর চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময় করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এক জোড়া বাঘ দিয়ে আরেক জোড়া জলহস্তী নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। 

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে। এর মাধ্যমে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীর তালিকায় সংযোজিত হলো জলহস্তী। 

আরো পড়ুন: রাজবাড়ীতে সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে ১টি ঢাই মাছ

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানার সভাপতি আবুল বাশার মো. ফখরুজ্জামানের নির্দেশনায় বাঘের বিনিময়ে চিড়িয়াখানায় জলহস্তী আনা হয়েছে। একটি জলহস্তী পৌঁছেছে। আরো একটি আসবে। 

এসি/ আই. কে. জে/



চিড়িয়াখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250